Friday, August 3, 2012

Bhalobasa bNache...


আরো একবার রাত্রি নামে
আমার ক্লান্ত চোখে...
তোমার স্বপ্ন-মেঘ
আধ ঘুমে ভরে রাখে
আমার আকাশ...
অবষন্ন কৃষ্ণচূড়া
মুখ ঢাকে তোমার ছায়ায়...
রাত্রি বলে...

পৃথিবীর সব ছায়াগুলো যেন
      না নামে তোমার চোখে,
আকাশের যত ভাললাগা বাঁচে
      তোমায় মনে রেখে...

জানলায় চোখ মেলে খুঁজে পাই
ফেলে আসা স্মৃতির কোলাজ...
তোমার স্বপ্ন ভুলে আবার
দীর্ঘশ্বাস ফেলে ভোর...
নতুন রঙ্গে রঙ্গিন হয়
তোমার কৃষ্ণচূড়া...
লুকিয়ে ফেলা চোখের জল
হয়ত বা বলে...

আমাদের সব ভাললাগা যেন
      না মরে তোমার মনে,
আমাদের সেই ভালবাসা বাঁচে
      আমার চোখের কোনে...

No comments: